ঢাকা, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গানের শিক্ষক নয়; ধর্ম শিক্ষক নিয়োগ করুন- ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ

প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ  

| বিশেষ প্রতিনিধি

দেশের সকল প্রাইমারি স্কুলে গানের শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জোর দাবী জানিয়েছেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। ২০ শে সেপ্টেম্বর ঢাকার মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে সংগঠনের সভাপতি ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খানের পরিচালনায় সংগঠনের ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভায় নেতৃবৃন্দ সরকারে প্রতি এই আহŸান জানান। এছাড়াও দাবীসমূহের মধ্যে রয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ে ইসলামী শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির কাজ তরান্বিত করা ্এবং পর্যায়ক্রমে জাতীয়করণ করা এবং সরকারি আলিয়া মাদরাসাগুলোর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা।

সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল হামিদ ও অধ্যক্ষ মাওলানা মুজির উদ্দিন। যুগ্ম মহাসচিব মাওলানা আ ন ম মাহবুবুর রহমান, ড. মাওলানা মোরশেদ আলম সালেহী ও মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ।

সাংগঠনিক সচিব মুহাম্মদ তৌহিদুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সচিব অধ্যাপক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, প্রশিক্ষণ সচিব মাওলানা কবি মুহিব্বুল্লাহ জামী, প্রকাশনা সচিব মাওলানা আখতার ফারুক, গবেষণা সচিব মাওলানা শরীফ মো. আবু হানিফ, আইন বিষয়ক সচিব আ জ ম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব ড. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ড. মাওলানা মুহাম্মদ লোকমান হাকীম প্রমূখ। -সংবাদ বিজ্ঞপ্তি।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ